PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৮, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
| 10
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আওয়ালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যক্তিগত উদ্যোগে সহকর্মী ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্য আল আমিন এ সম্মাননা স্মারক তুলে দেন।

ঠাকুরগাঁও টিএফসি (TFC)-তে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংবাদিক আওয়ালের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, মা-বাবার সেবা করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কর্মব্যস্ততার মাঝেও মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের যে দৃষ্টান্ত সাংবাদিক আওয়াল স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন ও সম্মানিত উপদেষ্টা মজিবর রহমান। এছাড়া সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার চর্চা আরও বাড়ানো প্রয়োজন। সাংবাদিক আওয়ালকে দেওয়া এই সম্মাননা শুধু একজন ব্যক্তির স্বীকৃতি নয়; বরং এটি সন্তানদের মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

তারা প্রত্যাশা করেন, এ ধরনের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও মানুষকে মা-বাবার প্রতি ভালোবাসা ও সেবায় অনুপ্রাণিত করবে।

আরও পড়ুনঃ  গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সল্লাবাদ ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST