PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

টাকার বিনিময়ে ছাড়ার প্রতিবাদ করায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার অভিযোগ উঠেছে 

Editor-3
আগস্ট ১৮, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
| 222
Link Copied!

সাতক্ষীরায় আওয়ামী লীগের দোষরকে টাকার বিনিময়ে ছাড়ার প্রতিবাদ করায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার অভিযোগ উঠেছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কামারডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দোষরদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে প্রতিবাদ করায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কামারডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযোগ উঠেছে, অভিযানের সময় পুলিশ আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিত উত্তম বিশ্বাস ও স্বপন বিশ্বাস কে আটক করলেও পরে অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

বিষয়টি জানতে পেরে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পুলিশের সাথে কথা বলেন। কেন আওয়ামী লীগের দোষরদের আটক করে ছেড়ে দেওয়া হলো তা নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরেই ওই দিন বিকালে আওয়ামী লীগের দোষর স্বপন বিশ্বাস বাদী হয়ে বিএনপির ৩ নেতার নামে সাতক্ষীরা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা নং- জিডি নং ১৯১২, তারিখ ১৬/০৮/২০২৬। মামলায় দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/২০৬ ধারা উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন:
১. সুধীর বিশ্বাস* – ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রহ্মরাজপুর ৯নং ওয়ার্ড বিএনপি
২. মোঃ আমিনুর রহমান* – আহ্বায়ক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদল ও সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা সাইবার ইউজার দল
৩. কাজী নাসির উদ্দীন* – সভাপতি, ব্রহ্মরাজপুর ৯নং ওয়ার্ড বিএনপি

এ বিষয়ে বিএনপি নেতারা বলেন, “আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। পুলিশ টাকার বিনিময়ে ফ্যাসিস্টদের ছেড়ে দিলে আমরা চুপ করে থাকবো না। এখন প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান কোনরকম তদন্ত ছাড়াই মোটা টাকার বিনিময় এই মিথ্যা মামলাটি রেকর্ড করেন

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা জেলা সাইবার ইউজার’র সভাপতি আকবর আলী বলেন -যেখানে অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধে ব্যাস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার । সেই সুবাদে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে জাতীয়তাবাদী সাইবার ইউজার সাতক্ষীরা জেলা শাখাকে মান ক্ষুন্ন করে উল্লাসে ব্যস্ত চরমপন্থীরা।
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে আওয়ামী লীগের দোষরদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা করা হয়েছে সুধীর বিশ্বাস, মোঃ আমিনুর রহমান, কাজী নাসির উদ্দীনকে আসামী করা হয়েছে।
আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে কিছু পরিচয়হীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তা মিথ্যা প্রচারে উস্কানিমূলক পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST