PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সল্লাবাদ ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
| 31
Link Copied!

শাহিনুর আক্তার

নরসিংদী প্রতিনিধি:

 

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া মডেল কলেজ হলরুমে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ০১ জুন ২০২৬ ইং, সোমবার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন (স্বপন)। এ সময় উপস্থিত ছিলেন নিলক্ষীয়া মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নিলক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সভাপতির বক্তব্যে মোঃ জাকির হোসেন (স্বপন) বলেন, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে, স্বল্প খরচে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালত সম্পর্কে জনগণকে সচেতন ও অবহিত করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”

পরে উপজেলা সমন্বয়কারী জনাব আতাউর রহমান সানি গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর গ্রাম আদালত বিষয়ক প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়।

ভিডিও প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকলের প্রতি নিজ নিজ এলাকায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাড়ির পাশ থেকে মাটি খনন: বাধা দিলে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST