PriyoKhobor-PNG
রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

১০ বছরের ক্যান্সার যুদ্ধের অবসান: চিরবিদায় নিলেন শিক্ষক উত্তম কুমার চন্দ্র

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৮, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
| 29
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর মারণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মণিরামপুর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক উত্তম কুমার চন্দ্র। গত ১৭ আগস্ট (সোমবার) রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। তিনি যশোর জেলার মণিরামপুর উপজেলার চাঁদপুর মাঝিয়ালি গ্রামের স্বর্গীয় অনিল কুমার চন্দ্রের কনিষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের অত্যন্ত স্নেহের ও নির্ভরযোগ্য অভিভাবক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে তাঁর ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ক্রীড়ানুরাগী এই শিক্ষক ফুটবল ও ক্রিকেট ভালোবাসতেন গভীরভাবে। তরুণদের খেলায় উদ্বুদ্ধ করতে ২০০৬ সালে তিনি ‘মণিরামপুর স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন । এছাড়া তিনি সরকারিভাবে মণিরামপুর উপজেলা ক্রীড়া অঙ্গন সভাপ্রতি ছিলেন দীর্ঘ ১৫ বছর এবং আমৃত্যু ‘মণিরামপুর ক্রিকেট একাডেমি’র সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মণিরামপুর ডিগ্রি কলেজ, চাঁদপুর মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয় সহ নিজ গ্রামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে গরীবপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,,ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ সম্মাননায় ভূষিত ধুনট থানার ওসি আতিকুল ইসলাম
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST