PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি তুহিন র‍্যাবের হাতে গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
| 65
Link Copied!

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

 

হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি তুহিন আহম্মদ হৃদয় (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত ব্যক্তি নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের বাসিন্দা মামলার এজাহারভুক্ত আসামি তুহিন আহম্মদ হৃদয়।

নারীর সম্মান ও নিরাপত্তার বিরুদ্ধে সংঘটিত এ ধরনের অপরাধ শুধু একজন ভুক্তভোগীর নয়, পুরো সমাজের জন্যই লজ্জাজনক। অপরাধী যতই প্রভাবশালী বা কৌশলী হোক না কেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। এই বার্তাই আবারও প্রমাণিত হলো।

আমরা প্রত্যাশা করি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করে ভুক্তভোগীর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নীরবতা নয়, প্রতিবাদই হোক আমাদের শক্তি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST