
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে সার পাঁচারের চেষ্টার অভিযোগে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ সকালে এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বেলাল হোসেন সার পাঁচারের চেষ্টা করছেন—এমন গোপন সংবাদ পেয়ে ইউএনও বিধান কান্তি হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে তার বাড়িতে উপস্থিত হন। সেখানে পাচারের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার (ব্যবস্থাপন) আইনে ২০০৬,এর ১২(১) ধারায় তাকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে কৃষি উপকরণের কৃত্রিম সংকট তৈরি ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


