
জাহিদ হাসানঃ
সঠিক ডায়েট সুস্থ মন,পুষ্টি দিয়ে গড়ি জীবন— এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরে সর্বপ্রথম পুষ্টিবিদ হিসেবে যাত্রা শুরু করেছে নিউট্রি-হেলথ মেডিকেল হল। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন রোগ ও শারীরিক অবস্থার জন্য ডায়েট ও নিউট্রিশন কনসালটেন্সি সেবা দেওয়া হবে।ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, কিডনি ও লিভারজনিত সমস্যা, ওজন কমানো বা বাড়ানো, গ্যাস্ট্রিক ও হজমজনিত সমস্যা, গর্ভকালীন ও প্রসূতি মায়ের ডায়েটসহ বিভিন্ন বিষয়ে পুষ্টিবিষয়ক পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।নিউট্রি-হেলথ মেডিকেল হলের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মো. উসমান গণি (ইমন) বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। সঠিক খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় পুষ্টি পরামর্শের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে সহযোগিতা করাই তাদের লক্ষ্য।
যশোর শহরের আরবপুরে, এসপি বাংলোর সামনে এয়ারপোর্ট রোডে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে এবং এখন প্রতিদিন ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন তিনি।


