PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ার গাজীরহাটে সশস্ত্র হামলায় আহত- ৪

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
| 11
Link Copied!

এস.এম.শামীম,দিঘলিয়া:

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামের কুব্বত মুন্সীর তিন ছেলে সুমন মুন্সী (৩৯), কাজল মুন্সী (২৮) ও তৈয়েব মুন্সী (৩৫) এবং একই গ্রামের হানিফ সরদারের ছেলে ইমারত সরদার (৩৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে।গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী চৌরাস্তার মোড়ে হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। হামলায় আহত চারজনের মাথায় আঘাত রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। স্বজনদের দাবি, আহতদের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার শিকদার পাড়ার জাকির মেম্বর ও জিল্লুর শিকদারের নেতৃত্বে ২০/২৫ জনের দেশীয় লাঠি সোটা নিয়ে পূর্ব কলহ ও মারামারির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  বগুড়া আদমদীঘিতে ৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST