PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পচা ডিমে বেকারি পণ্য তৈরি, গাজীপুরে জরিমানা-সিলগালা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
| 12
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর :

পচা ডিম ও অনিরাপদ কাঁচামাল ব্যবহার করে বেকারি পণ্য তৈরির অভিযোগে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ও মনিপুর এলাকায় দুটি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি বেকারি সিলগালা করে দেওয়া হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হোতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জিয়াউল হাসান সৌরভ। অভিযানে বেকারিতে খাদ্যপণ্য তৈরির কাঁচামাল ও পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় পচা ডিমসহ অনিরাপদ উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।এরপর মনিপুর এলাকায় অভিযান চালিয়ে ভূঁইয়া বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অভিযানে খাদ্য তৈরির পরিবেশ, কাঁচামালের মান ও সংরক্ষণ পদ্ধতিও পরীক্ষা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার বিভিন্ন বেকারিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে কেক, বিস্কুট, পাউরুটিসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। পরে এসব পণ্য স্থানীয় বাজার ও দোকানে বিক্রি করা হয়। এতে ভোক্তাদের পাশাপাশি শিশুরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ জানান, খাদ্যপণ্য তৈরিতে নিরাপদ ও মানসম্মত কাঁচামাল ব্যবহার এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা বাধ্যতামূলক। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST