
মোঃ নুরুদ্দিন ভোলা প্রতিনিধি:
মাদক ও অনলাইন জুয়াকে না বলুন, আসুন বৃক্ষ লাগাই—দেশকে সাজাই।এই স্লোগানকে সামনে রেখে জাগরণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল)-এর শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। মাদক ও অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না; এটি পরিবার, শিক্ষা, অর্থনীতি ও সামগ্রিকভাবে সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।এ সময় শিক্ষার্থীদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও সামাজিক ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
জাগরণ ফাউন্ডেশন বিশ্বাস করে, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলবে। তাই তরুণ প্রজন্মকে সচেতন ও ইতিবাচক কর্মকাণ্ডে ,সম্পৃক্ত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।মাদককে না বলুন, অনলাইন জুয়াকে না বলুন—বৃক্ষ লাগান, পরিবেশ বাঁচান, সুন্দর দেশ গড়ুন।


