PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে একজনের ৬ মাস, অপরজনের ১৫ দিনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
| 12
Link Copied!

এম, এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।‎বৃহস্পতিবার (১ অক্টোবর) আদমদীঘি উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আদমদীঘি উপজেলার রামনীগ্রাম এলাকার মিজানের ছেলে রিমন (২০) এবং উথরাইল দক্ষিণপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে সৌরভ (২১)।‎অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে রিমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং সৌরভকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে ডিবির অভিযানে দুইজন আটক, উদ্ধার দুই বিদেশি পিস্তল ও চার ম্যাগাজিন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST