PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডন!

দৈনিক গণআওয়াজ
মে ৩০, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
| 76
Link Copied!

আকাশ দাশ সৈকত

নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় জানিয়ে পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লেখালেন ইংলিশ তারকা ফুটবলার অ্যান্থনি গর্ডন।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল নিউক্যাসল। মাঠের সেই তিক্ত হারের স্মৃতি গর্ডন নিজেই প্রত্যক্ষ করেছিলেন। তবে এবার যে দলটির বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল, সেই ক্লাবেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই তারকা উইঙ্গার। মূলত, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডভস্কির শূন্যতা পূরণ করতেই গর্ডনের সঙ্গে বেশ দ্রুততার সঙ্গেই চুক্তিটি সেরে নিয়েছে কাতালান ক্লাবটি। গর্ডনকে দলে টানতে বায়ার্ন মিউনিখ এবং লিভারপুলের মতো জায়ান্টরাও বেশ আগ্রহ প্রকাশ করেছিল; তবে শৈশবের পছন্দের ক্লাব হিসেবে বার্সেলোনাকেই বেছে নিয়েছেন এই ইংলিশ তারকা।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ৭ কোটি ইউরোতে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা অ্যাড-অনসসহ বেড়ে দাঁড়াতে পারে ৮ কোটি ইউরোতে। ইংলিশ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর বার্সেলোনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত গর্ডন একে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন দেখতাম, আজ সেই স্বপ্ন সত্যি হলো।”

আরও পড়ুনঃ  রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে মুখ খুললেন মরিনহো
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST