PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রথমবারের মতো এসএ টি-টোয়েন্টিতে রিশাদ!

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
| 6
Link Copied!

আকাশ দাশ সৈকত

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-তে সরাসরি চুক্তিতে দল পেলেন তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন।

এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এবার এসএ২০-তে সুযোগ পেলেন এই তরুণ স্পিনার। টুর্নামেন্টের অন্যতম সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপ সরাসরি চুক্তিতে রিশাদকে দলে ভিড়িয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো।

এসএ২০-এর আগামী আসর শুরু হবে ৯ জানুয়ারি এবং চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনাও রয়েছে। ফলে এসএ২০-তে খেললে আরও একবার বিপিএল মিস করতে হতে পারে রিশাদকে। এর আগেও সর্বশেষ বিপিএলে অংশ না নিয়ে বিগ ব্যাশ লিগে খেলেছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

আরও পড়ুনঃ  পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডন!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST