
আকাশ দাশ সৈকত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনার সঙ্গে জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের অধ্যায়ের ইতি ঘটল।
বার্সেলোনার জার্সিতে একাধিক লা লিগা শিরোপা জিতলেও শেষদিকে নিয়মিত একাদশে নিজের জায়গা হারান এই অভিজ্ঞ গোলরক্ষক। পরবর্তীতে ধারে জিরোনায় যোগ দিলেও চোটের কারণে দুই ম্যাচের বেশি খেলতে পারেননি। একদিকে বড় অঙ্কের বেতন, অন্যদিকে দলের পরিকল্পনায় না থাকায় টের স্টেগেন বার্সেলোনার জন্য বাড়তি বোঝা হয়ে উঠেছিলেন। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি সামলাতে হলেও এবার সেই অধ্যায়ের সমাপ্তি টানতে সক্ষম হলো কাতালান ক্লাবটি।
জার্মান এই গোলরক্ষককে এক বছরের জন্য ধারে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। ক্লাবটির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ধারে নেওয়ার বিষয়ে আয়াক্সের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।’


