PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
| 10
Link Copied!

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) পরিচালিত অভিযানে একটি পুরোনো মামলার তিন আসামি এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আ. আজিজ সরকার পলাশ (২২), মনির হোসেন সরকার ওরফে শিকদার (৪৮), রাকিবুল (২০), মাহবুবুর রহমান এবং মোকশেদ আলী (১৮)।

পুলিশ জানায়, বিভিন্ন মামলা ও সিআর ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচজনকে পুলিশি প্রহরায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আরও পড়ুনঃ  আবাসিক হোটেলে শিশুসন্তানের সামনে মাকে ‘ধর্ষণ’
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST