PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে মুখ খুললেন মরিনহো

দৈনিক গণআওয়াজ
মে ২, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
| 7
Link Copied!

আকাশ দাশ সৈকত

স্বদেশি ক্লাব বেনফিকার দায়িত্ব ছেড়ে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন হোসে মরিনহো—বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন শুরু হয়েছে। তবে এবার রিয়াল মাদ্রিদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন পর্তুগিজ এই মাস্টারমাইন্ড।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে খুব একটা স্বস্তিতে নেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তারা। অন্যদিকে লা লিগার শিরোপা লড়াইয়েও বেশ পিছিয়ে পড়েছে লস ব্ল্যাঙ্কোসরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বর্তমানে ১১ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

দলের এমন হতাশাজনক পরিস্থিতিতে বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন, চলছে তুমুল সমালোচনা। স্বাভাবিকভাবেই রিয়ালের ডাগআউটে নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আর এই দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহোর নাম।

২০১৩ সালে রিয়াল ছাড়ার পর যখনই ক্লাবটির কোচ বদলের ইস্যু সামনে আসে, অবধারিতভাবেই মরিনহোর নাম উঠে আসে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে নিশ্চুপ থাকলেও শুক্রবারের সংবাদ সম্মেলনে সরাসরি কথা বলেছেন ৬৩ বছর বয়সী এই কোচ।

রিয়ালের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে মরিনহো বলেন, “না, রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। আপনারা যেমন সাংবাদিকতায় অনেক বছর পার করেছেন, আমিও ফুটবলের সঙ্গে আছি বহু বছর ধরে। এসব গুঞ্জনে আমরা অভ্যস্ত, তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে সরাসরি কোনো প্রস্তাব আসেনি।”

আরও পড়ুনঃ  জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST