PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
| 5
Link Copied!

অবজারভার সংবাদদাতা, দেবীগঞ্জ (পঞ্চগড়):

পঞ্চগড়ের দেবীগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রঘুনাথ শর্মা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

অভিযুক্ত রঘুনাথ শর্মা উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের শিবেরহাট এলাকার মৃত গোপাল শর্মার ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় একই ইউনিয়নের সুন্দরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের একটি গাছের সঙ্গে বেঁধে তাকে আটক করে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তার বাড়ির সামনে যৌন নিপীড়নের চেষ্টা করেন। বিষয়টি এতদিন কাউকে না জানালেও সোমবার বিকেলে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও অনুরূপ আচরণের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

 

 

আরও পড়ুনঃ  ‎ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল: মাদক ব্যবসায়ী দুলাল গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST