PriyoKhobor-PNG
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৬, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
| 29
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশিদিন বাকি নেই। স্প্যানিশ জায়ান্টরা যদি এর মধ্যে এই তারকার সাথে চুক্তি নবায়ন না করে, তবে তাঁকে দলে ভেড়াতে মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত ইংলিশ ক্লাব আর্সেনাল।

আজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। তাদের এক সাড়া জাগানো প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস যদি রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সই না করেন, তবে তাঁকে নিজেদের ডেরায় টানতে প্রস্তুত আর্সেনাল। দলবদলের আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর এই পরিকল্পনায় প্রিমিয়ার লিগের ক্লাবটির সর্বস্তরের কর্তাব্যক্তিদের সম্মতি রয়েছে।

দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও শুরু হয়নি। তবে ২০২৭ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সম্পূর্ণ বিনা মূল্যে (ফ্রিতে) এই তারকা উইঙ্গারকে হারানোর চেয়ে তাঁকে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ তুলে নেওয়ার সুযোগ সম্ভবত হাতছাড়া করতে চাইবে না লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনঃ  ইয়ুথ কার্নিভাল-২০২৬: মণিরামপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST