PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
| 10
Link Copied!

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শরিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ২৮ দিনে ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭২৪ জন।

অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৩৩ জন। বাকি ১ হাজার ৫৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ৩৯ ফিলিস্তিনি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST