PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

‎সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার যুবক নিহত, পরিবারে শোকের মাতম

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় শাহেদ আহম্মেদ আশিক নামে বগুড়ার এক প্রবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক মাসের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে সৌদি আরবে ফিরে যাওয়ার পর তাঁর এমন মর্মান্তিক পরিণতিতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।‎নিহত শাহেদ আহম্মেদ আশিক বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এক মাসের ছুটি কাটিয়ে সম্প্রতি তিনি কর্মস্থল সৌদি আরবে ফিরে যান। সেখানে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।‎প্রবাসে উপার্জনের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শাহেদ। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে বাবা-মা, স্ত্রী ও সন্তানকে রেখে তাঁকে না ফেরার দেশে চলে যেতে হলো। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।

পরিবারের জন্য আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা এবং প্রিয়জনদের নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল শাহেদের। তাঁর এমন অকালমৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তা ও শোকের মুখে পড়েছে।‎প্রবাসে কর্মরত এই যুবকের মৃত্যুর খবরে তাঁর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
‎

আরও পড়ুনঃ  কাশিমপুরে গরুর হাটে নিরাপত্তা ও সুলভ হাসিলে ক্রেতাদের আস্থার কেন্দ্র বাগবাড়ী পশুর হাট
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST