
অলি হাসান সৃজন স্টাফ রিপোর্টার:
২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজির উপাধ্যক্ষ জনাব মোঃ নিজাম উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ ফরিদুল ইসলাম, টেক্সটাইল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ কামরুল হাসান, কম্পিউটার টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মুক্তাদির হোসেন, সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আরিফুল ইসলাম এবং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র এডমিন এক্সিকিউটিভ জনাব মোঃ রবিউল আলম।নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে পদার্পণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নিজেদের দক্ষতা, জ্ঞান ও ভবিষ্যৎ কর্মজীবন গঠনে উৎসাহিত হয়।
রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি, ময়মনসিংহের এ আয়োজন নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


