
আকাশ দাশ সৈকত:
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন বাংলাদেশ দলের তারকা পেসার হাসান মাহমুদ।সবমিলিয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান। তার আগে দুই স্পিনার অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজী (২০১৩) লাল বলের ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। এ ছাড়া চলতি বছর টেস্টে এটি প্রথম এবং ফরম্যাটটির ইতিহাসে ৫০তম হ্যাটট্রিকের ঘটনা।
এইদিকে এমন অগ্নিঝরা বোলিংয়ে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ অবস্থানে আছে সফরকারী বাংলাদেশ। মাত্র ৫৫ রানে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করা হাসানের তোপে মাত্র ২৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় দিন শেষে আফগানিস্তানের চেয়ে ৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ।


