PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অনলাইন জুয়ার টাকা তোলা নিয়ে বিরোধ, গ্রেফতার ছাত্রলীগ নেতা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২২, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
| 9
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে এক কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।বুধবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইন জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন অপরিচিত যুবক। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে। পরে স্থানীয় জনতার সহায়তায় কথিত চক্রের দলনেতা হিসেবে অভিযুক্ত রেজোয়ানুর রহমান হাসিবকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির পরিচয় যাচাই করে তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতার মুঠোফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সের অ্যাপ ও লেনদেন-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান এটা রৌমারী থানার মামলা ছিলো, আসামিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে আদালতে জমা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  যশোরে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ হুমকির অভিযোগে থানায় জিডি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST