
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২১ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড় গ্রাম বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৩০ পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাবলেড সহ হাতে নাতে মোঃ আব্দুল হামিদ (৫৫) পিতা- মৃত- শমসের আলী গ্রাম- দঃ বংশীপুর, থানা ও জেলা- দিনাজপুর সদরকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


