PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২২, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
| 22
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ায় ডিজিটাল ওয়ালেট ও বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত নাজিম উদ্দিন (৪২)-এর সহযোগী মো. ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)।‎ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx-সহ বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।‎প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত চক্রটি। পরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লেনদেনের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অনলাইনভিত্তিক প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের বিষয়ে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।
‎

আরও পড়ুনঃ  গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST