
রতন রায় ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বী বিজয় দশমীর সন্ধিক্ষণে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে কুড়িগ্রামের বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃত কলেজ দুর্গামন্দির প্রাঙ্গণে শতাধিক নারীর মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ; জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল; কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি; জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা; রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম; উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম; পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায় ও সদস্য সচিব রতন রায়; হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার ও সদস্য সচিব সুজন কুমার রায়; পুলক রায়, সুমন রায়, অধির রায়, সুদীপ্ত রায়, নয়ন রায়; মন্দির কমিটির সকল সদস্য এবং উপজেলা বিএনপি’র যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল,তাতীদল,ছাএদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নতুন শাড়ি পেয়ে নন্দীনী রানী বলেন, “পূজায় নতুন শাড়ি পেয়েছি, খুব ভালো লাগছে।
রাজারহাট উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় বলেন, ভগবানের কৃপা-সরকার ও সকলের সহযোগিতায় এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিতে দুর্গাপূজা পালন করতে পারছি।”


