PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনট উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত, অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
| 20
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদচর্চা নিশ্চিত করা এবং সংগঠনের পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাব। সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, প্রতারণা কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার প্রেসক্লাব নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা।‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, সংগঠনের শৃঙ্খলা এবং অপসাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।‎ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের ধুনট উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ. রাশেদ। তিনি জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি, দৈনিক গণআওয়াজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন-এর সাংবাদিক।‎সভাপতির বক্তব্যে গিয়াস উদ্দিন টিক্কা বলেন, সাংবাদিকতা একটি মহান ও জনকল্যাণমুখী পেশা। এ পেশার মূল শক্তি হচ্ছে সততা, বস্তুনিষ্ঠতা, দায়বদ্ধতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ। ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করা হলে শুধু একটি সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় না, গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাধাগ্রস্ত হয়। তাই প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় কাজ করতে হবে।
‎‎তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি নিয়মিত সাংবাদিকতার সঙ্গে যুক্ত না থেকেও সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন তারা ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে প্রেসক্লাবে সংশ্লিষ্ট পত্রিকার পরিচয়পত্রের কপি জমা না দেওয়া এবং সংবাদ লেখালেখির সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরও কেউ কেউ সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে নিজেদের ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন বলে তিনি দাবি করেন।‎গিয়াস উদ্দিন টিক্কা আরও বলেন, ধুনট উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, প্রতারণা কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে সংগঠন তার দায় নেবে না। সংগঠনের পরিচয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সদস্যদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে ব্যক্তিগত সুবিধা আদায়, অনিয়ম কিংবা পেশাগত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের অবস্থান কঠোর থাকবে।‎তিনি বলেন, “আমরা প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে চাই। সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।”
‎‎সভায় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সত্য, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা অপরিহার্য। পেশাগত পরিচয়ের অপব্যবহার রোধে সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎‎বক্তারা আরও বলেন, ধুনট উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, নাগরিক সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাধারণ মানুষের অধিকারসংক্রান্ত বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সক্রিয় হতে হবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকতার ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎
‎সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, নেতৃবৃন্দ। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পেশাদার সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করা এবং প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা হয়।
‎
আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST