পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমি ফেরত চাইতে গিয়ে হত্যার হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দিনমজুর সমশের প্যাদা। তাঁর দাবি, জমি নিয়ে বিরোধের জেরে অতীতে তাঁর বাবা সাদের আলী প্যাদাকে হত্যা করা হয়েছে। এবার তাঁকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় মৃধা বাড়ির জাহাঙ্গীর মৃধা, জাফর মৃধা, লিটন মৃধা, মনির মৃধা ও শাহজাহানসহ প্রয়াত শামসুল হক মৃধার ওয়ারিশরা তাঁদের জমিজমা দখল করে রেখেছেন। জমি ফেরত চাইলে সমশের প্যাদা ও তাঁর বোনদের বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হচ্ছে।সম্প্রতি নিজেদের জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন সমশের। তাঁর দাবি, ঘর নির্মাণ ঠেকাতে সেখানে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। এতে নিজেদের জমিতে বসবাস ও ভোগদখল নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।সমশের প্যাদার অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে তাঁদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই এবং ওয়ারিশ হিসেবেও তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরও জমির লোভে তাঁর পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানি চালানো হচ্ছে।তিনি আরও দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এর আগে তাঁর বাবা সাদের আলী প্যাদাকে হত্যা করা হয়েছে। এক বাবার একমাত্র ছেলে হওয়ায় তিনি এখন অসহায় অবস্থায় রয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমানে তাঁকেও নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে,এবিষয়ে পটুয়াখালী আদালতে একটি মামলাও করেন যাহার মামলা নং এম/পি ৬২৫/২০১৪।এদিকে, পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জমি ফিরে পাওয়ার দাবিতে ইতোমধ্যে আদালত ও থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন সমশের প্যাদা।এ ঘটনায় সমশেরের বোন আজিমনের অভিযোগ, বাবাকে হারানোর শোক বয়ে বেড়ানোর পাশাপাশি এখন ভাইকে হারানোর আতঙ্কে দিন কাটছে তাঁদের। নিজেদের জমিতে থেকেও নিরাপদ বোধ করছেন না তাঁরা। জমি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, “আমরা আর কত কষ্ট সহ্য করব? আমাদের বাবাকে হারিয়েছি, এখন একমাত্র ভাইকেও হারানোর ভয় পাচ্ছি। আমরা কারও জমি চাই না, শুধু আমাদের নিজেদের জমিটুকু ফেরত চাই। আমরা যেন নিরাপদে বাঁচতে পারি, আর বাবার মৃত্যুর সঠিক বিচার পাই—প্রশাসনের কাছে এটাই আমাদের আকুতি।”তবে জমি দখল, হত্যার হুমকি ও সাদের আলী প্যাদাকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
ভুক্তভোগী পরিবারটি নিজেদের জমিজমা ফিরে পাওয়া, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাবার হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।