PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়পুরহাটে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
| 15
Link Copied!
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ পরিচালনায় বিশেষ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, আক্কেলপুর উপজেলার বিভিন্ন পাচারকারী চক্রের কাছে কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত রয়েছে। এসব মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি চক্র মজুত করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে আক্কেলপুরের বিহারপুর গ্রামে অভিযান চালানো হয়।অভিযানে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রথমে শ্রী মুকুল চন্দ্র মন্ডল ও মো. কামাল হোসেনকে পাথরসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত কষ্টিপাথর পাচারকারী মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা পাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।অভিযানে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ  পাওনা টাকাকে কেন্দ্র করে হামলা: মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST