PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শিবগঞ্জে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার- ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
| 48
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার তিন আসামিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথভাবে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।অভিযানে গাঁজাসহ গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার প্রওতা এলাকার শ্রী সৈকিন চন্দ্র দাসের ছেলে শ্রী সাগর কুমার (২৬), জয়পুরহাটের পাঁচবিবি থানার শিরুটি বাজার এলাকার মৃত খোকা মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (৫০) এবং বগুড়া জেলার আটাপাড়া এলাকার মো. ছেলিম উদ্দিনের ছেলে মো. শোহায়ের হোসেন সৈকত (২৯)।অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তিন আসামির প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুনঃ  কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেওয়াল টপকে পালাল আসামি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST