PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
| 21
Link Copied!
রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অ্যাডভোকেট বজলুর রশিদ (পি.পি.), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।এ ছাড়া সভায় জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ. দা.) জয়ন্তী রানী এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ২২ বিজিবির প্রতিনিধি, গোয়েন্দা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা প্রতিনিধি।আলোচনায় জেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট, শিক্ষা, সড়ক উন্নয়ন, যানজট নিরসনসহ বিদ্যমান সার সংকটের বিষয়টি উঠে আসে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুনঃ  শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রমই প্রাধান্য পাবে, কোনো রাজনৈতিক কার্যক্রম নয় 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST