PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আশুগঞ্জে পুলিশের তল্লাশিতে ৫২ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়িক গ্রেফতার।

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
| 5
Link Copied!

মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো-ন -২০-৫৮৭৩ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়।তল্লাশির সময় গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. খোকনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুনঃ  চট্টগামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST