PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ছাতকে পঞ্চম শ্রেণির ছাত্র আবিদ হাসান নিখোঁজ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
| 5
Link Copied!

আল মামুন খান, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আবিদ হাসান নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।নিখোঁজ আবিদ হাসান উপজেলার লক্ষমসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবার নাম সাদেক হোসেন। তিনি জাউয়া বাজারের শ্যামলী কাউন্টারের এজেন্ট হিসেবে কর্মরত।পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আবিদ ঘুম থেকে ওঠে। একপর্যায়ে তার মা ধারণা করেন, আবিদ হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু দীর্ঘ সময় পরও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।পরে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও এখন পর্যন্ত আবিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে আবিদ হাসানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সদস্য অথবা লক্ষমসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:

বাবা সাদেক হোসেন: ০১৬১৬১৮৬২৫২
লক্ষমসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়: ০১৭১৭০১৯৭৪০

আরও পড়ুনঃ  জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST