PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেওয়াল টপকে পালাল আসামি

এস আর নিরবঃ
জুলাই ১৮, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
| 27
Link Copied!

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেওয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে৷

পলায়নকারী বন্দির নাম মোছা. রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। সে ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি।

কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত হতে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভেতরে বহুবার তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি।

কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। এদের সঙ্গ দেয় তিন আসামি। কারা নিয়মানুযায়ী, বিকাল ৫টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেনি। এ সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকে পালিয়ে গেছে।

এ বিষয় জানতে চাইলে কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।

এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন দৈনিক গনআওয়াজকে বলেন, কারাগার হতে একজন আসামি দেওয়াল টপকে পালিয়েছে বুধবার রাতে। বিকালে কোনাবাড়ী থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করেছে। পালিয়ে যাওয়া আসামি আটকের পরবর্তী  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদক কারবারিদের সাথে সখ্যতা ও ব্যর্থতার দায়ে সাভার মডেল থানার ওসি প্রত্যাহার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST