ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।লিফলেটে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলেই হবে না; এর পাশাপাশি সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। কর্মসূচি সঞ্চালনা করেন আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, নাসিফ আল মারফি, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, ফাহাদ ইসলাম, দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, আবু তালহা, মোহাইমেন ফয়সাল, মাসুদ রানা, জিহাদ হোসেন ও তামিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া গণিত বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রিফাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি, সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাবিব রিফাত, ইতিহাস বিভাগ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন, ডিগ্রি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনুর হোসেন এবং ছাত্রনেতা আসিফ তালুকদার, সজল আহমেদ, আলামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।