PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
| 9
Link Copied!

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (১৩ সেপ্টেম্বর) নগরীর ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পৃথকভাবে পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৭টি মামলা দায়ের করে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।জেলা প্রশাসনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে যানবাহনের বিভিন্ন অনিয়ম ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করা হয়।অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম নগরীর ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।অন্যদিকে, নগরীর বনশ্রী রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা অনুযায়ী ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজার নগরীতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার-১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST