PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
| 7
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলার শেরপুর উপজেলা-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হামছায়াপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক এবং মোঃ রেজাউল করিম বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আঃ ছাত্তার, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, প্রচার ও মানবসম্পদ সেক্রেটারি মোঃ ইফতেখার আলম এবং শহর জামায়াতের আমীর আঃ খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে শেরপুর উপজেলার সকল রুকন অংশগ্রহণ করেন। প্রতি দুই মাস অন্তর আয়োজিত এ সম্মেলনে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং বিভিন্ন দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ  নরসিংদীর,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST