PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
| 15
Link Copied!

‎কয়রা (খুলনা) প্রতিনিধি:

‎বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনা জেলার কয়রা উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎​উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহসিন আলী।
‎​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, “পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহমর্মিতা শেখায়। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ ও শহরের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে।”

‎​আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণ পর্ব শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
‎​

আরও পড়ুনঃ  আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST