এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ফুলবাড়ী এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে বুধবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফুলবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মিছিলটি একটি নির্ধারিত স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ফুলবাড়ী এলাকার বাসিন্দা শাহীন সরকারের বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় বাসা থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হস্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে মো. জনি, মিনার, বিজয় ও ছোট আশিকসহ কয়েকজন জড়িত। হামলার ঘটনার কিছু অংশ সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ হয়েছে বলেও সমাবেশে দাবি করেন বক্তারা। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বক্তারা বলেন, একটি এলাকায় প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন স্থানীয়রা।বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে শান্তিপূর্ণভাবে আরও কর্মসূচি দেওয়া হবে।