PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
| 13
Link Copied!

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশাররফ করিম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন ২০২৪-এর গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম।এ সময় তিনি মোঃ মোশাররফ করিমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।স্থানীয়রা জানান, মোঃ রাসেল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। তাঁর এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলে প্রশংসা বাড়ছে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পাশে থাকার কারণে এলাকায় তাঁর জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

রাসেল ইসলাম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা সবসময় করে যাব।”মোশাররফ করিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST