PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ ২ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৫ টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।মো. আনারুল (৪০), পিতা-মৃত আ. রহমান, গ্রাম-ইসলামপুর, ডাকঘর-চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।মো. সাজামান (২৯), পিতা-মৃত আ. গফুর, গ্রাম-দিয়ারপাড়া, ডাকঘর-চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন এনে স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।​আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁয় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে যৌথ অভিযান- তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST