PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া গাবতলীতে ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারী গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
| 23
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বগুড়ার গাবতলীতে তালিকাভুক্ত এক মাদককারবারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী ও পদ্মপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের সময় পৃথক স্থান থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২) এবং সোন্দাবাড়ী এলাকার মোঃ খোকার ছেলে তালিকাভুক্ত মাদককারবারী মোঃ খোকন (৩৮)।
‎অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে প্রত্যন্ত ও স্থানীয় পর্যায়ে মাদকের সরবরাহ বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুনঃ  নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST