PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার আদমদীঘিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিব গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ২২, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
| 100
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. সাকিব হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি বড় আকারের রঙিন ব্যানার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন ২০২৬) ভোররাতে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালসন গ্রামের কালীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় একটি চায়ের দোকানের পেছনে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩৫ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে গোপন বৈঠকে অংশ নিতে দেখা যায় বলে দাবি পুলিশের।

‎পুলিশের ভাষ্যমতে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলকারী যানবাহনে হামলা-ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাকিব হোসেনকে আটক করা হয়।

‎গ্রেপ্তার সাকিব হোসেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি উপজেলার তালসন গ্রামের বাসিন্দা এবং মো. ওসমানের ছেলে।

‎এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা নং-২০, তারিখ ২২ জুন ২০২৬, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎আদমদীঘি থানার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

‎পুলিশের দাবি করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ চাঁদা না পেয়ে বাড়িতে গিয়ে হুমকি, কাঠের আঘাতে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে আহত থানায় অভিযোগ দায়ের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST