PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগর তরুণদের কর্মসংস্থানের জব ফেয়ার অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
| 39
Link Copied!

মোঃ মুনাইম, হোসেন- জীবননগর প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার জীবননগরে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। বুধবার (তারিখ) বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান।

 

 

মেলায় সভাপতিত্ব করেন শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড মনিটরিং) আবু নাঈম।

 

 

আয়োজকরা জানান, বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে তরুণদের দক্ষতা ও সক্ষমতার সমন্বয় ঘটিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির বিষয়ে পরামর্শ গ্রহণ এবং সম্ভাব্য নিয়োগসংক্রান্ত তথ্য জানার সুযোগ পান।

 

 

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন তাদের চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা লাভ এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিয়েছে।

 

 

অনুষ্ঠানটি স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং কর্মসংস্থান বিষয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST