PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের ৭ জন শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
| 25
Link Copied!

কামাল খান

জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলায় ৭ জন শহীদ সহ সারা বাংলাদেশের শহীদদের রুহের মাগফিরাত কামনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মডেল মসজিদের ইমামের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও দোয়ায় অংশ নেন।

দোয়া ও মোনাজাত শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০, প্রতিবাদে বিক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST