PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৪, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
| 33
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ;চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সরকারি গণগ্রন্থাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোসা. মাহফুজা খাতুন, ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গণগ্রন্থাগারের শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাবলি, আত্মত্যাগের স্মৃতি এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাস ও চেতনা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আলোচনা সভার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ ,পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST