PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদ রাজশাহী আইনজীবী সমিতির

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৪, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
| 25
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এবং এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন।

সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী এ প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বিভাগের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এর প্রধান কার্যালয় রাজশাহীতেই পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং প্রশাসনিক গুরুত্বের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।

এতে আরও বলা হয়, একটি সুপ্রতিষ্ঠিত সরকারি সংস্থার প্রধান কার্যালয় প্রতিষ্ঠাকালীন স্থান থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ রাজশাহীবাসীর ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থী। প্রতিমন্ত্রীর এ-সংক্রান্ত বক্তব্য এবং প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।Executive Branch

রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সব ধরনের উদ্যোগ বাতিলের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার আহ্বান জানিয়েছে

আরও পড়ুনঃ  ঝিকরগাছার রায়পটন গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST