PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির ‘বিস্ময় বালক’ লেনার্ট কার্ল

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
| 16
Link Copied!

 

সাংবাদিক আকাশ দাশ সৈকত:

চোটের কারণে আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জার্মানির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল। দেশটির ফুটবলের অন্যতম বড় ‘রত্ন’ হিসেবে বিবেচনা করা হয় তাকে।

 

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। বিবৃতিতে তারা জানায়, “যুক্তরাষ্ট্রের শিকাগোতে দলের সঙ্গে অনুশীলন করার সময় মারাত্মক চোট পান কার্ল। এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে আসন্ন বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না এই তরুণের।”

 

ডিএফবি আরো জানিয়েছে, কার্লের মাংসপেশি (হ্যামস্ট্রিং) মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। দলে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রেওগোকে। লেনার্টের চোট নিয়ে অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে ডিএফবি লেখে, ‘শেষ মুহূর্তের অনুশীলনে লেনির মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। এই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সাথেই আছি।’

 

১৮ বছর বয়সী এই জার্মান তারকা নিজের অবিশ্বাস্য প্রতিভার প্রমাণ দিয়ে গত মার্চেই জাতীয় দলে অভিষিক্ত হন। তা ছাড়া জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে ২৬ ম্যাচে ৫টি গোল করেছেন তিনি। এমনকি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে বায়ার্নের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটিও এখন তার দখলে।

আরও পড়ুনঃ  বগুড়ার গোকুলে চাঁদমুহা সরলপুর যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST