PriyoKhobor-PNG
শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাদুল্লাপুরে জুয়া আসরে অভিযান, ৩ জুয়াড়ি গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
| 57
Link Copied!

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়ার আসর থেকে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান চালায়।

 

অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন (৫৫), মো. লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯)। তারা গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, অভিযানের সময় আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-০৯, তারিখ ০৬ জুন ২০২৬, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে 'জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST