PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই, উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র।

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
| 136
Link Copied!

সাংবাদিক জাহিদ হাসান:

যশোরের বেনাপোলে সোহাগ নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়নি বলে জানা গেছে।

 

আসামীরা হলেন: বেনাপোল পোর্ট থানার মো. ইসমাইলের ছেলে কুতুব উদ্দিন আশা (৩০), একই গ্রামের ইসরাফিলের ছেলে নয়ন (৩০) ও চয়ন (২৭), জামু সরদারের ছেলে বাবা (৪০), বড়আঁচড়া গ্রামের মোতাহার মিস্ত্রির ছেলে উজ্জ্বল হোসেন (২৮), গাতিপাড়া গ্রামের হবির ছেলে রনি (২৮), নামাজ গ্রামের রাজু (৩৪) এবং ছোট আঁচড়া গ্রামের ইসরাফিল (৫৪)।

 

গতকাল বেনাপোল চেকপোস্ট এলাকায় সোহাগের বাড়িতে ঢুকে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি ছোড়ে। তবে ভাগ্যক্রমে তিনি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ বেনাপোল পোর্ট থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে প্রতিবেদনের সময় পর্যন্ত আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

সোহাগ অভিযোগ করে বলেন, “ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয় লোকজন একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে দিলেও তাকে গ্রেফতার করা হয়নি। এতে আমি ও আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেফতার এবং ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ  বিএনপির এমপির গাড়ি ভাঙচুর মামলায় ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST